দ্য পিপল ডেস্কঃ নোটবন্দি, কৃষক আন্দোলন, GST, মুদ্রাস্ফীতির মতো ঘটনায় মাথা চাড়া দিয়ে উঠেছে বিরোধীরা। ইস্যুগুলিকে হাতিয়ার করে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে ব্যাকফুটে ঠেলে দিয়েছে বিজেপি সরকারকে। সামনেই লোকসভা ভোট । তাই দেশের কৃষক, ছোট শিল্প ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ,তাদের কাছে টানতে নতুন কিছু পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার। বিশেষত দেশের উন্নয়নের সঙ্গে ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে এমন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের।














