আজ আমরা আলোচনা করবো ক্যাপাসিটর ও ইন্ডাক্টর নিয়ে। আলোচনা শেষে আমরা জানতে পারবো,
ক্যাপাসিটর কি
ডাই−ইলেকট্রিক কি
ইলেকট্রোস্ট্যাটিক শক্তি বা এনার্জি কি
ক্যাপাসিট্যান্স কি
ক্যাপাসিট্যান্স নির্ণয়ের সূত্র
ক্যাপাসিট্যান্সের একক
বিভিন্ন প্রকার ক্যাপাসিটর
বিভিন্ন ধরনের ফিক্সড ক্যাপাসিটর
ক্যাপাসিটরের ব্যবহার
ইন্ডাক্টর কি
ইন্ডাক্ট্যান্স কি
বিভিন্ন প্রকার ইন্ডাক্টর
ইন্ডাক্টরের ব্যবহার
ক্যাপাসিটর (Capacitor)যখন কোনাে দুটি পরিবাহীর পাতকে সমান্তরালভাবে স্থাপন করা হয় এবং এটি অপরিবাহী (Insulator) পদার্থ দ্বারা পৃথক হয় তখন উক্ত প্লেট দুখানির মধ্যে চার্জ সঞ্চয় রাখার ক্ষমতা সৃষ্ট হয়, তখন এই ব্যবস্থাপনাকে ক্যাপাসিটর বল। ক্যাপাসিটরকে কনডেন্সারও বলে। ডাই-ইলেকট্রিক ː ক্যাপাসিটরের প্লেট দুটিকে ইলেকট্রোড বা প্লেট এবং অপরিবাহী পদার্থকে ডাই-ইলেকট্রিক (Di - Electric) বলে। এই ডাই-ইলেকট্রিকের ওপর নির্ভর করেই ক্যাপাসিটর চার্জ সঞ্চিত করে। ইলেকট্রোস্ট্যাটিক শক্তি ː কোনাে ক্যাপাসিটর ব্যবহার করা হয় প্রথমে ইলেকট্রিক এনার্জিকে স্টোর করার জন্য এবং পরে প্রয়ােজনে সেই এনার্জিকে সরবরাহ করার জন্য। ক্যাপাসিটরে সঞ্চিত শক্তিকে ইলেকট্রোস্ট্যাটিক শক্তি (Electrostatic Energy) বলে। ক্যাপাসিটর ও ইন্ডাক্টর । Basic Electricity Bangla ক্যাপাসিটেন্স (Capacitance) ক্যাপাসিটর ইলেকট্রিসিটি সঞ্চয় করে রাখে (Store) অর্থাৎ ধরে রাখে। ক্যাপাসিটরের এই ইলেকট্রসিটি ধারণ করে রাখার ক্ষমতাকে বলা হয় তার ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটি (Capacity)। সার্কিটে যুক্ত ক্যাপাসিটর প্রথমে ইলেকট্রিক এনার্জিকে ইলেকট্রিক ফিল্ডের আকারে সঞ্চয় করে এবং পরে প্রয়ােজনে এই এনার্জিকে সার্কিটে মুক্ত করে দেয় (release)। সহজ ভাষায়, যে ধর্ম বা বৈশিষ্ট্যের জন্য কোনাে ক্যাপাসিটর চার্জ সঞ্চয় করে রাখে উক্ত ধর্ম বা বৈশিষ্ট্যকে ক্যাপাসিটেন্স বলে। ক্যাপাসিট্যান্স নির্ণয়ের সূত্রমনে করি, কোনাে পরিবাহীর ভােল্টেজ "V" পরিমাণ বৃদ্ধি করতে "Q" পরিমাণ চার্জের প্রয়ােজন হয়। অর্থাৎ চার্জ ও ভােল্টেজ পরস্পর সমানুপাতিক। ⸫ Q ∝ V বা, Q = CV.এখানে C একটি সমানুপাতিক ধ্রুবক। একে ক্যাপাসিট্যান্স বলা হয়। ⸫ ক্যাপাসিট্যান্স, C = Q/V. তাহলে বলা যায়, কোনো ক্যাপাসিটরের সঞ্চিত চার্জ এবং এর প্লেটদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য তথা ভােল্টেজের অনুপাতকে ক্যাপাসিটেন্স বলে। ক্যাপাসিটেন্স-এর এককক্যাপাসিটেন্স পরিমাপের একক হচ্ছে ফ্যারাড (farad) (বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের নামানুসারে)। ফ্যারাড: কোনাে ক্যাপাসিটরের দুই প্লেটের মধ্যে এক ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি করলে যদি এক কুলম্ব চার্জের সৃষ্টি হয়, তাহলে ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সকে এক ফ্যারাড বলে। 1 farad = 1 coulomb/Volt. ব্যবহারিক কাজে ফ্যারাড খুব বড় ইউনিট, তাই ব্যবহারের সুবিধার জন্য এর ভগ্নাংশ করা হয়।ক্যাপাসিটেন্সের বাণিজ্যিক একক হলো মাইক্রোফ্যারাড (microFarad)।1 ফ্যারাড (F) = 10⁶ মাইক্রোফ্যারাড (µF)
Know all about Electrics. We collect and spread Electrical Knowledge. Electricbd is Powered By Arafat. Basic Electricity Bangla












