This is the first and deeply alarming, instance in modern military history where the sitting president of a sovereign nation was abducted from within the country. Even the head of state is not safe even in his own palace!
Many countries around the world are ruled by authoritarian regimes, so why was Venezuela targeted? Venezuela holds 20% of the world's oil reserves, and it is geographically close to the United States. If it weren't for oil, perhaps we would have thought peculiar allegations about drug trafficking. Once again, the very purpose of the United Nations has been rendered meaningless, proving that anyone can be targeted at any time.
Terrified by this incident, most countries around the world will now increase their defense budgets.
The United States has never been able to free itself from the grip of the syndicate of arms, weapons, and oil traders. Even as the rest of the world bolsters investments in solar energy and other renewable fuels, America still relies on oil for vehicle fuel.
And the European countries that may support America will, in effect, recognize Russia's actions in Ukraine.
Will the next targets be Greenland or Panama? Greenland is strategically important both militarily and for its mineral resources, while Panama owns the Panama Canal. After that, will Canada be the next target?
একটা সার্বভৌম রাষ্ট্রের ক্ষমতাসীন রাষ্ট্রপতিকে সেই রাষ্ট্রের ভিতর হতে অপহরণ আধুনিক সামরিক ইতিহাসে প্রথম, আর প্রচন্ড রকম আতঙ্কের। স্বয়ং রাষ্ট্রপ্রধান নিজের প্রাসাদে নিরাপদ না!
পৃথিবীর আরো বহু রাষ্ট্রেই স্বৈরাচার রয়েছে, শুধু ভেনেজুয়েলা টার্গেট হল কেন? ভেনেজুয়েলায় বিশ্বের তেলের মজুদের ২০% আছে, এবং এই রাষ্ট্রের ভৌগলিক অবস্থান আমেরিকার কাছাকাছি। তেল না থাকলে মাদক পাচারের আজগুবি অভিযোগ নিয়ে চিন্তাভাবনা করা যেত। জাতিসংঘ প্রতিষ্ঠার পুরো উদ্দেশটাই আবারো অর্থহীন প্রমাণ হল। যখন যে কেউ আক্রান্ত হতে পারে।
এই ঘটনায় আতঙ্কিত হয়ে পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্র এখন প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করবে।
আমেরিকা কখনোই অস্ত্র, সমরাস্ত্র আর তেল ব্যবসায়ীদের সিন্ডিকেটের কবল হতে মুক্ত হতে পারে নি। পুরো পৃথিবী যখন সোলার এনার্জি সহ নবায়নযোগ্য জ্বালানিতে বাজেট বৃদ্ধি করছে, সেই অবস্থায় আমেরিকা এখনো গাড়ির জ্বালানি হিসেবে তেলের উপর নির্ভরশীল।
আর ইউরোপিয়ান যে সকল রাষ্ট্র আমেরিকাকে সমর্থন করবে, তারা কার্যত ইউক্রেনে রাশিয়ার অভিযানকে স্বীকৃতি দিয়ে দিবে।
পরের টার্গেট গ্রিনল্যান্ড, বা পানামা? গ্রিনল্যান্ড সামরিক ও খনিজ দুই দিক থেকেই গুরুত্বপূর্ন। আর পানামায় আছে পানামা খাল। তার পরের টার্গেট কানাডা?

















