কলকাতা পুরভোটে দাঁড়াতে দলের খোঁজে শোভন
New Post has been published on https://sentoornetwork.com/sovan-planning-to-contest-in-civic-poll/
কলকাতা পুরভোটে দাঁড়াতে দলের খোঁজে শোভন
বিশেষ সংবাদদাতা : ‘কে নিবি গো কিনে আমায় কে নিবি গো কিনে…’ কবিগুরুর কবিতার লাইনের সঙ্গে যেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের মিল রয়েছে তাঁর বর্তমান অবস্থার। একদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়পাত্র ‘কানন’ তৃণমূল ত্যাগ করে বিজেপির দুয়ারে গিয়ে ওঠেন প্রিয় বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে। কিন্তু সেই দলবদলের গেরো এখনও কাটেনি তাঁর। বিজেপিতে যেমন আহ্বানও নেই বিসর্জনও নেই। বিশাল জাহাজের মতো বিজেপিতে কে এল আর কে গেল তা নিয়ে কারোর তেমন মাথাব্যথা নেই। দুই নেতাকে পদাধিকার দেওয়া নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্ব বৈশাখীকে উপেক্ষা করায় শোভন বেজায় চটে যান এবং দলের কর্মকাণ্ড থেকে সরে এসে বিজেপির সঙ্গে সংস্রব কার্যত ছিন্ন করেন। নিজেকে গুটিয়ে নেন। মাঝখানে তাঁর প্রিয় নেত্রী মমতার কালীঘাটের বাড়িতে গিয়ে দেখাও করেন। তা নিয়ে তাঁর ঘরে ফেরা নিয়েও জল্পনা ছড়ায়। শোভন কলকাতায় রয়েছেন বহাল তবিয়তে কিন্তু তাঁর নাগাল কেউ পাচ্ছে না। বৈশাখী বলেছেন, তিনি চান শোভনদা সক্রিয়ভাবে রাজনীতিত নামুন। তৃণমূলের তরফে তাঁকে নিয়ে কোনও আগ্রহ প্রকাশ করা হয়নি তবে তুলনায় বিজেপি তাঁকে নিয়ে আগ্রহ দেখিয়েছে। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শোভনদার। শোভনের বিচ্ছেদের মুখে পড়া স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ও জানান, তিনি চান শোভনবাবু তৃণমূলে ফিরে এসে নির্বাচনে প্রার্থী হোন। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, শোভন কোন দলে রয়েছেন তা স্পষ্ট করতে হবে। তৃণমূল দলে ফিরলে তাঁকে টিকিট দেওয়া যেতে পারে। তবে তাঁকে ফের মেয়র করা হবে কিনা তার কোনও গ্যারান্টি নেই। শোভন চট্টোপাধ্যায় কোন দিকে যাবেন, পড়েছেন মহা আতান্তরে।









