🔴আইপি ক্যামেরার ব্যবহার🔴
আইপি ক্যামেরা সাধারণত নজরদারির (Surveillance) জন্য ব্যবহার করা হয় । এটি নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে ।
আপনি যদি কোনো দোকানের মালিক হন এবং আপনি মাঝে মাঝে দোকানের বাইরে থাকেন, তাহলে আপনি আপনার দোকানে আইপি ক্যামেরা ইনস্টল করতে পারেন এবং আপনি যখনই চান, তখনই আপনার কাছে থাকা যেকোনো ডিভাইস (ফোন, ট্যাবলেট, ল্যাপটপ) এর মাধ্যমে আপনার দোকানের লাইভ ফুটেজ দেখতে পারেন ।
এটি করার মাধ্যমে আপনি আপনার দোকানের কর্মীদের এবং আপনার গ্রাহকদের ট্র্যাক করতে পারেন । লাইভ ফুটেজ দেখা ছাড়াও, এই ক্যামেরাটির সমস্ত ফুটেজ রেকর্ড করতে পারবেন, যা আপনি পরে যে কোন প্রয়োজনে দেখতে পারবেন ।
রেকর্ডিংয়ের সুবিধা হল যে, আজ যদি আপনার দোকানে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে (যেমন – চুরি, ডাকাতি), তাহলে আপনি ক্যামেরার ফুটেজ দেখে জানতে পারবেন যে কী ঘটেছে এবং কারা এটি করেছে ।
আপনি এই ধরনের ক্যামেরা যে কোনও জায়গায় ব্যবহার করতে পারেন যেমন – হাসপাতালে, বাড়িতে, হোটেলে, অফিসে, স্কুল এবং কলেজে ইত্যাদি । বর্তমান সময়ে এই ধরনের ক্যামেরা ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন এবং সঠিক ।
যদি আপনি আপনার বাড়ি, দোকান বা প্রতিষ্ঠান নিরাপদ রাখতে চান, তাহলে আপনার অবশ্যই আইপি ক্যামেরা ব্যবহার করা উচিত ।
#ipcamera
#CSLiT
















