বুধবার সকালে বেপরোয়া গতিতে আসা লরি ও বাসের সংঘর্ষে প্রান হারায় কমপক্ষে ৭ জন এবং আহত হয় অন্তত ৩৫। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকার খেজুরডাঙায়। আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।










