বারংবার মৃত্যু পিপাসু জোনাকি আমার জানালায় চলে আসে,
আমি জানালা বন্ধ করে দেই।
ঝড়ের আন্দোলন জানালায় আঘাত আনলে তা আবার খুলেও দেই,
জোনাকিগুলো আর নেই,
কোথাও কেউ নেই।
আমি দেখছি দূরে এক বালক হাতে পলিথিন নিয়ে বের হয়েছে,
জোনাকি পুরে তা ঝুলিয়ে রাখবে ঘরের দেয়ালে।
আলো শেষ হয়ে যাবে,
জোনাকিরা মরে যাবে,
থাকবে কিছু মরে যাওয়া পোকা আর বালকের শূন্য ঘর,
ঘরে আর কিছু নেই৷















