আবার গারুলিয়া নিল তৃনমুল
New Post has been published on https://sentoornetwork.com/trinomul-regains-garulia-hot-political-war-ahead/
আবার গারুলিয়া নিল তৃনমুল
বিশেষ প্রতিনিধি: পালা বদলে গেল।বি জে পির হাত থেকে উত্তর 24 পরগনার গরুলিয়া পুরসভা দখল করল তৃনমুল। আজ এই পালা বদলের পালা ঘটল।কোনও উত্তেজনা ছাড়াই।এর আগে বি জে পি এই পুরসভা তৃণমূলের হাত থেকে কেড়ে নিয়েছিল। তৃণমূলের বেশিরভাগ কাউন্সিলার বি জে পির পক্ষে চলে গিয়েছিলেন।এরপর কিছু দিন মাত্র পার হয়েছে। তাঁরা আবার উল্টে গিয়ে তৃণমূলে চলে এলেন। একদা তৃনমুল নেতা অর্জুন সিং এই বিষয়টি কে গুরুত্ত্ব দিতে চান নি।তাঁর কথায়, ওঁরা গুন্ডা বোমা এইসব দিয়ে ভয় দেখিয়ে এই পুরসভা নিলেন।আমরা অশান্তি চাই না। তাই আমাদের কাউন্সিলররা যান নি।সময় মত বুঝে নেব। তৃনমুল নেতা ও রাজ্যের মন্ত্রিসভার গুরুত্তপূর্ণ মন্ত্রী জ্যোতি প্রকাশ মল্লিক বলেছেন এই তো শুরু হল।এরপরে ভাটপাড়া পুরসভায় আমরা ক্ষমতা দখল করব। রাজনৈতিক পর্য্যবেক্ষরা এই এলাকার ঘটনার দিকে চোখ রাখছেন।বি জে পির নেতা মুকুল রায় ও অর্জুন সিংয়ের যৌথ উদ্যোগে এই এলাকাটা একটা রাজনৈতিক ল্যাবরেটরি হয়ে উঠেছে।দিল্লী পর্যন্ত এর প্রভাব পড়েছে। রাজ্যের পরের পুরভোটে কি হতে পারে সেটাই এখানে পরীক্ষার বিষয়।সোজা কথায়, তৃণমূলের কাউন্সিলর কি দামে কেনা যাবে তার একটা আন্দাজ পাবার চেষ্টা এটা। সূত্রের খবর ,কাল ভোটের ফলাফল বি জে পির পক্ষে যায় নি। তাই আজ বি জে পি আর আসরে নামে নি। কিন্তু তৃনমুল এই সুযোগ টা কাজে লাগিয়েছে। কালী ও জগধাত্রী পূজোর মাঝে ও পরেই আস্তে আস্তে রাজনৈতিক উত্তেজনা শুরু হবে বলে বিভিন্ন মহলের ধারনা। এই পর্বে রাজ্যপালের ভূমিকার দিকেও নজর রাখতে হবে। মমতা রাজ্যপাল আপাত ভাব হবে কি না ভাইফোঁটা উপলক্ষ্য করে ,সেদিকে পর্যবেক্ষকরা নজর রাখছেন। তবে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এই দেশের প্রধানমন্ত্রী মোদির কলকাতা সফরও খুব গুরুত্ব পাবে। প্রশ্ন উঠেছে, মমতা কি বাংলাদেশ কে তিস্তার জল কিছুটা দিয়ে মোদির মুখ রক্ষা করবেন? যদি তা না করেন তাহলে মোদির সঙ্গে লড়াই হবে খোলাখুলি। মমতা কোন রাস্তায় জগিং করবেন সেটা কারোর আন্দাজ নেই।তবে মোদি বা মমতা কেউই যে ছেড়ে কথা বলবেন না সেটা পরিস্কার লেখা হয়ে গেছে সব দেওয়ালে।















