ঘুম ভেঙে ভয়ঙ্কর রূপ ধরল সিনাবাং আগ্নেয়গিরি
New Post has been published on https://sentoornetwork.com/volcano-eruption-starts-in-indoneshia/
ঘুম ভেঙে ভয়ঙ্কর রূপ ধরল সিনাবাং আগ্নেয়গিরি
নিজস্ব সংবাদদাতা: ৪ বছর পর ফের ভয়ঙ্কর ভাবে ফুঁসে উঠেছে মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরি। ৪০০ বছর পরে প্রথমবার ২০১০ সালে জেগে উঠেছিল এই আগ্নেয়গিরিটি। তারপর ২০১৬ সালে ঘটে অগ্ন্যুত্পাত। যার জেরে মৃত্যু হয় ৭ জনের। সেই ২০১৬ সালের পর আবার সিনাবাং আগ্নেয়গিরির তাণ্ডব দেখল ইন্দোনেশিয়া। বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছেব উত্তর সুমাত্রার একাধিক গ্রাম। কালো ধোঁয়া আর ছাইয়ের স্তর বাতাসে ছড়িয়ে পড়েছে প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত। স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রায় ৮থেকে ৭০ ফুট উঁচু এই আগ্নেয় গিরি থেকে এখনও মাঝে মাঝে বিস্ফোরণ ঘটছে।
উত্তর সুমাত্রার কারো উপত্যকায় লেক টোবা থেকে ৪০ কিলোমিটার দূরত্বে রয়েছে এই মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরি। এই মুহূর্তে আগ্নেয়গিরির সংলগ্ন এলাকাকে রেড জ়োন হিসেবে চিহ্নিত করা করেছে প্রশাসন। তবে কাছেই বসবাসকারী ছোট উপজাতি সম্প্রদায়ের গ্রাম। প্রত্যক্ষদর্শী এক গ্রামবাসী জানিয়েছেন, অগ্ন্যুৎপাতের ফলে’ছাই ভেসে আসায়, মুহূর্তের মধ্যে যেন রাত নেমে এসেছিল গোটা এলাকায়। প্রায় ২০ মিনিট সম্পূর্ণ অন্ধকার ছিল গোটা গ্রাম। যদিও এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায় নি। তবে করোনার আবহে এই ঘটনা খুবই চিন্তায় ফেলে দিয়েছে প্রশাসনকে। ওই এলাকা এড়িয়ে চলার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ছুটি কাটাতে বালি দ্বীপে













