নীল আর্মস্ট্রং ভুল চিকিৎসার বলি ?
New Post has been published on https://sentoornetwork.com/neil-armstrong-died-for-wrong-treatment-news-was-hushed-up-bribing-his-relatives/
নীল আর্মস্ট্রং ভুল চিকিৎসার বলি ?
বিশেষ প্রতিনিধি: কলকাতা নয়, খোদ আমেরিকায় ভুল চিকিৎসার ফলে মারা যান নীল আর্মস্ট্রং। তাঁর পরিবার এই অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছেন। এই মানুষটিই প্রথম চাঁদে গিয়েছিলেন। তাঁর মৃত্যু হয়েছিল হার্ট অপারেশনের পরে। হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের গাফিলতি চাপা দিতে তাঁর আত্মীয়দের ঘুষ দিয়ে মুখ বন্ধের চেষ্টা করতেও ছাড়েনি। নীলের আত্মীয়রা তাঁর ভক্তদের জন্য প্রচারিত এক বার্তায় বলেছেন, চাঁদের দিকে চাইলে তাঁর কথা মনে করবেন একবার। তাঁর দুই সন্তান আজও ভোলেননি, মার্সি হেলথ ফেয়ার ফিল্ড হাসপাতালের অবহেলার শিকার হয়েছিলেন পৃথিবীর প্রথম চন্দ্রাভিযাত্রী। ২০১২ সালের অগাস্টে এই অপারেশন হয়। তার ঠিক পরেই নীলের স্ত্রী সংবাদমাধ্যমকে বলেছিলেন, উনি সুস্থ হয়ে উঠছিলেন। ওই সময় নার্সরা তাঁর পেসমেকারের তারটি খুলে নিয়েছিল।তার ফলে হৃদযন্ত্রের বিভিন্ন অংশ দিয়ে রক্ত বেরোতে থাকে। এই রক্ত বেরোনো বন্ধ করা যায়নি। ২৫ অগাস্ট তাঁর মৃত্যু হয়। নীলের ৫০তম মৃত্যু বার্ষিকীর সময়ে আমেরিকার বিখ্যাত সংবাদপত্র নিউইয়র্ক টাইমস কাগজ একটা গোপন খবর পায়। তাঁরা নীলের চিকিৎসা ও গোলমাল চাপা দিতে হাসপাতাল কত টাকা ওঁর পরিবারকে দিয়েছিল সব জেনে যায় ও খবর প্রকাশ করে দেয়। এর ফলে সারা পৃথিবী জেনে যায় কেন নীল আর্মস্ট্রংয়ের মৃত্যু হয়েছিল। নীল চাঁদ থেকে ফিরে এসে সাধারণ জীবন কাটাতেন। প্রচার করতেন না নিজের কথা। কিন্তু তাঁর পরিবার টাকার লোভে এই মানুষটির ভুল চিকিৎসার বিষয়ে বিশেষ তেমন প্রতিবাদ করেনি বলে জানা যাচ্ছে। টাকার পরিমাণ কত, যে মুখ বন্ধ করলেন তাঁরা? তা হল প্রায় ভারতীয় মুদ্রায় ৪৯ কোটি টাকা। তাঁর দুই ছেলে মার্ক আর রিক এই টাকা ভাগাভাগি করে নিয়েছেন। কলকাতার এক ডাক্তারের মন্তব্য, এই শহরে এমনটা নাকি হয়েও থাকে, খোঁজ নিয়ে দেখুন না?


















