মুহাম্মাদ মামুনুল হক
মুহাম্মাদ মামুনুল হক
এমএসএস (অর্থনীতি)
------------------------------------------
আজ ১৫ই মে শুক্রবার দুপুর সাড়ে বারোটায় ম্যাথমেটিক্যাল ইকনোমিক্সের পরীক্ষার মধ্যদিয়ে সমাপ্ত হল আমাদের মাস্টার্স ৷ অনার্স-মাস্টার্স মিলিয়ে ৫বছরের ভালই একটা চাপ গেল আমার উপর দিয়ে ৷ মাস্টার্সের পড়া সপ্তাহে একদিন হলেও পরীক্ষার ভালো একটা ঝামেলা পোহাতে হয়েছে প্রায় একবছর জুড়েই ৷ এই সুযোগে কিছুটা নির্ভার লাগছে এখন নিজেকে ৷ অনেকগুলো পরিকল্পনা মাথায় ঘুরপাক খাচ্ছে ৷ শিঘ্রই তা বাস্তবায়নে কাজ শুরু করতে হবে ৷ এক তো লেখালেখির কাজ ৷ আব্বাজান হযরত শায়খুল হাদীস রহঃএর জীবনী বিষয়ে কিছু করা ৷ তাঁর লেখা বাংলা বুখারী ও হাদীসের ছয় কিতাব নিয়ে কিছু কাজ ৷ আর সেইসাথে ইসলামী অর্থনীতির উপর গবেষনামূলক লেখালেখি ৷ সংগঠনের ফিকরী, তরবিয়তী ও দাওয়াতী কাজ নিয়েও ময়দানে বিশেষ তৎপরতার ইচ্ছা রাখছি ৷ আগামী রমযানের পর থেকেই আমাদের "তাগলীবে দ্বীন মারকায" এর পক্ষ থেকে তাখাস্সুসের (বিশেষায়িত শিক্ষা) উপর দুটি বিভাগ খোলার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে- ফিক্হ ও আসসিয়াসাতুশ শারইয়্যাহর(ইসলামী রাষ্ট্রবিজ্ঞান) উপর বিভাগ দুটি খোলা হবে ৷ এ উপলক্ষে অনেক কাজ ৷ উভয় বিষয়ের নেসাব ও কোর্সকারিকুলাম তৈরি করা, ছাত্র-শিক্ষকদের থাকা-খাওয়ার আয়োজন, কিতাব সংগ্রহ করাসহ অনেক কাজ ৷ বিশাল ব্যয় নির্বাহের ব্যপার তো আছেই ৷
বার্ষিক পরীক্ষার পরপর বাংলাদেশ খেলাফত যুব মজলিসের খ শাখার ছাত্রদের নিয়ে কয়েক দফায় দীর্ঘ প্রশিক্ষণের সিদ্ধান্ত আছে ৷ সবমিলিয়ে অনেক কাজ ৷ সকলের দোয়া ও সহযোগিতা চাই ৷
এশিয়ান ইউনিভার্সিটি নিয়ে স্মৃতিচারণমূলক একটি ভিন্ন পোস্ট লেখার ইচ্ছা রইল ৷ ইনশাআল্লাহ









