দাগ কা নাম বদনাম না করো
New Post has been published on https://sentoornetwork.com/how-to-remove-spot-on-garments/
দাগ কা নাম বদনাম না করো
পুজোর কেনাকাটা প্রায় শেষ। এখন শুধু অপেক্ষা ভাঁজ খুলে জামাকাপড়গুলো গায়ে চাপানোর। পরিবর্তনের ঠেলায় বেশ কয়েক বছর ধরে তৃতীয়া থেকেই ঠাকুর দেখার শুরু। মানুষের ভিড়ে আর ঠেলাঠেলিতে জামাকাপড়ের অবস্থা যেমন দফারফা হয় তেমনই গলদঘর্ম হয়ে বাড়ি ফেরা। পুজো মানেই ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে জমিয়ে খাওয়া। খালি মুখে তো আর ঠাকুর দেখা চলেভনা। তাই ফুচকা থেকে বিরিয়ানি, কিছুই বাদ যায় না। ভিড় ঠেলে রাস্তায় দাঁড়িয়ে কিংবা লাইন দিয়ে রেস্তরাঁয় বসে খেতে খেতে আপনার মনপসন্দ জামায় কিছু পড়লে, ব্যস সব চৌপাট। মুখ ভার করে বাড়ি ফেরা। তাই গোসা না-করে চলুন জেনে নিই কাপড়ের দাগ তোলার কিছু টিপস। টিপস দিচ্ছেন তানিয়া ঘোষ
১। বৃষ্টিতে ঠাকুর দেখতে গিয়ে ভেজা ঘাসের দাগ জামাকাপড়ে লাগলে নো টেনশন। বাড়িতে এসেই দাগের ওপর টুথপেস্ট লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। পরে আলত হাতে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ গায়েব।
২। গরমে ঘেমে গেলে জামাকাপড়ে বিশ্রী দাগ হয়। একদম ঘাবড়াবেন না। বাড়ি ফিরে যে-কোনও শ্যাম্পু ঘামের দাগের ওপর ৫ থেকে ৬ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। দাগের সঙ্গে ঘামের গন্ধও জাস্ট ভ্যানিশ।
৩। পুজোর সময় সাজতে সাজতে মেক-আপ বা লিপস্টিকের দাগ জামায় লেগে যেতে পারে। তাতে মন খারাপ না-করে একটি পাউরুটির সাদা অংশ গুঁড়ো করে দাগে ওপর ঘষে নিন, দাগ পুরোপুরি উঠে যাবে।
৪। চুলে মেহন্দি লাগাতে বা হাতে মেহন্দি পরতে গিয়ে দাগ লেগে গেলে ঝটপট মেহন্দি দাগের ওপর দুধ লাগিয়ে দিন। আধঘণ্টা ভিজিয়ে রেখে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন।
৫। পুজোয় রান্নাবান্নার কমতি থাকে না।রান্না করতে গিয়ে হলুদ বা তেল কাপড়ে পড়লে রাগ না-করে হলুদের দাগের ওপর এক টুকরো পাতিলেবু দিয়ে ঘষে রোদে শুকোতে দিন। গ্লিসারিনও হলুদের দাগ তুলতে সাহায্য করে। তেলের দাগ তুলতে বেকিং সোডা জলে গুলে লাগিয়ে নিন।









