সোনি নর্ডি কি লালহলুদে?
New Post has been published on https://sentoornetwork.com/sony-norde-joins-east-bengal/
সোনি নর্ডি কি লালহলুদে?
নিজস্ব সংবাদদাতা: সোনি নর্ডি ভারতে খেলার জন্য রিলিজ নিয়েছেন। উনি ভারতে আসছেন খেলতে। এবার আর তাঁকে সবুজমেরুন জার্সিতে দেখা যাবে না। তার কারণ, মোহনবাগান ইতিমধ্যেই ছয় বিদেশি নিয়ে ফেলেছে। শোনা যাচ্ছে, পাঞ্জাব এফসি-তে খেলতে পারেন। তবে রঞ্জিত বাজাজ জানিয়েছেন, সবটাই নির্ভর করছে কোচের ওপর। এরই মাঝে ইস্টবেঙ্গল একবার বাজিয়ে দেখতে চাইছে সোনি নর্ডিকে। ইস্টবেঙ্গলের কোচ আলেহান্দ্রো একজন বিদেশি চাইছেন। সেখানে সোনি নর্ডি নিতে পারে লালহলুদ। তাই লালহলুদ জার্সিতে খেলতে দেখা যেতে পারে সোনি নর্ডিকে। শোনা গেল, সোনি নর্ডিকে নিতে নাকি অরাজি নন কোয়েস কর্তারা। সেটা জানা যাবে আগামী কাল মঙ্গলবার ইস্টবেঙ্গলের সঙ্গে কোয়েস কর্তাদের বৈঠকের পর। ইস্টবেঙ্গলের আর্থিক অফারে সোনি নর্ডি খুশি। তাঁর লালহলুদ জার্সি পরতে অসুবিধা নেই। শেষপর্যন্ত যা জানা গেছে, সোনি নর্ডিকে ইস্টবেঙ্গল ডার্বিতে খেলানোর চেষ্টা চালাবে।










