রাতারগুলকে বলা হয় সিলেটের সুন্দরবন। বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট এটি। ফলে, এই জায়গা ভ্রমণের আকর্ষণ শুধু দেশীয় মানুষের না। বাইরের মানুষেরও প্রবল আগ্রহ এই স্থানের প্রতি।
রাতারগুল সিলেটে অবস্থিত। যেতে হলে আপনি যেখানেই থাউক না কেন চলে আসতে হবে সিলেটে। বাস, ট্রেন, বিমান এই তিন উপায়ে আসতে পারবেন এখানে। বাসে বা ট্রেনে গেলে নামতে হবে কদমতলী বাসস্ট্যান্ডে। এখানেই আবার রেলস্টেশন। বিমানে আসলে লাক্কাতুরা বিমানবন্দর।
তবে সিলেটে এসে যেখানেই ওঠেন না কেন, অর্থাৎ যে হোটেলেই থাকেন আপনাকে চলে আসতে হবে আম্বরখানা। লোকাল বাস এখানে একবারে যায় না তাই আপনার ভরসা সি এন জি। এক্ষেত্রে রিজার্ভ নিতে পারেন, অথবা লোকাল। রিজার্ভে ভাড়া পড়বে ১২০০-১৪০০ আর লোকালে জনপ্রতি ১০০ টাকা।
সি এন জি নিয়ে যেতে হবে শ্রীঙ্গি ব্রীজ। সেখান থেকে নৌকা নিয়ে রাতারগুল। নৌকা ভাড়ার ব্যাপারে দরদাম করতেই হবে। আপনি ৮০০-১২০০ টাকার মধ্যে ম্যানেজ করতে পারবেন নৌকা গুলো।
এখানে পৌঁছে ওয়াচ টাওয়ারে যেতে পারবেন। পুরো রাতারগুলের সিংহভাগ চোখে পড়ে এই টাওয়ারে ওঠার পরে। আর নৌকা নিয়ে বনের ভেতরেও যেতে পারবেন। তবে খুব বেশি ভেতরের দিকে না যাওয়াই ভালো।
আর যদি বাজেট ট্যুরে যেতে চান তাহলে লোকাল বাসের দ্বারস্থ হওয়াই ভালো। আপনাকে টিলাগড় অথবা কদমতলী থেকে জাফলংগামী বাসে উঠতে হবে । ভাড়া ৪০-৫০ টাকা পড়বে। নামতে হবে সারিঘাট পয়েন্টে। সেখান থেকে সি এন জি নিয়ে মটরঘাটে পৌঁছাতে হবে।
জোঁক থেকে সাবধানে থাকবেন।
টাওয়ারে উঠে সেখানের দেয়ালে কিছু লিখবেন না প্লিজ।