Tale of #thelastsunday before the #lockdown2021 starts: বহু বহু দিন পরে সেই পুরানা রাস্তায় ঝুম বৃষ্টিতে ছাতায় ঝম ঝম শব্দ নিয়ে হাঁটা, ফুটপাথে জমে থাকা পানির উপর এক্কা দোক্কা খেলে পার হওয়া, আর খোলা চুলগুলা সব ঝড়ো বাতাসে বেসামাল উড়ে যাওয়া, ঝুম বৃষ্টির মধ্যেই রাস্তার পাশে ছাতা মাথায় দাঁড়ায়ে বটভাজা-পরোটা-চা খাওয়া - এমন সন্ধ্যা জীবনে খুব বেশি আসে না এখন। তার উপর এমন সন্ধ্যার পরে যদি রাতের শুরুটায় আবার হাতিরঝিলের বাতাসে চুল উড়ায়ে আবার সেই বিশাল স্লাইডমার্কা দালানের সামনে পড়ে যাওয়া হয়!!!!! ..... যে কোনো দিন আমি এই দালানের ছাদটার ওই বাম কোণাটা দিয়ে পার্কে বাচ্চাদের জন্য রাখা স্লিপারে গড়ায়ে পড়ার মতো গড়ায়ে পড়ব, এটা ঘটবেই না এই নিশ্চয়তা আমি দিতে পারছি না!!!!! ঠিক সাত ঘণ্টা পরেই এই বছরের প্রথম "লকডাউন" শুরু হবে। বিকালগুলা সব বাসায় ফেরার তাড়ায়, আর সন্ধ্যাগুলা সব বাসার ভিতর আটকা পড়েই কাটবে হয় তো। ঠিক কতোদিন এই #কমেডিসার্কাস চলবে তারও নাই কোনো ঠিক!!!!! তবে বন্দীদশা শুরুর আগের শেষ বিকালটা সপ্তাহখানেকের রসদ জুগিয়ে দিলো বেশ ভালোই। রাস্তায় কোনো গাড়ি না পাওয়ার ঝামেলাগুলা কিছুটা অর্থনাশ করে হলেও বেশ চমৎকারভাবে উৎরায়ে গেলাম। আর দৌড় দৌড় দৌড় কাজের মাঝেই আচানক আইসক্রিমের দাওয়াত পেয়ে অসম্মতি জানানোর পাপ করা কী সাজে?!?!? বাইকরাইড-আইসক্রিম-ধূলিঝড়-বৃষ্টি-ছাতায় ঝমঝম টুপ্টাপ শব্দ-বটভাজা-চা-রিকশা-ঝিলপাড়-বাতাস-বিশাল স্লাইডমার্কা ছাদঅলা দালান.....এক ব্যাপক সাইকেডেলিক এক সন্ধ্যা বটে। সব কিছু মিলায়ে #todaymybookbegins #therestofitsunwritten ❤️😊☺️🙉🙊🙈😍🖖😎 (at আমার পথচলা) https://www.instagram.com/p/CNQKSHwslus/?igshid=1rpfs5gl9eaww
















