চির অনটন এর দেশে (hunger index এ স্থান 102) অনশন কতখানি প্রভাব ফেলে সে নিয়ে সংশয় থাকা আশ্চর্যের নয়।তবু ,ঘৃণাসর্বস্ব একটি রাষ্ট্র (যেখানে নেতাদের চক্ষুলজ্জা , দূষণমুক্ত পরিবেশের চাইতেও দুর্লভ) সেখানে কটা মানুষ কেবল দু ঢোক জল আর জন্তুর মত মার খেয়ে চলেছে অবিরত প্রতিদিন ,এ দৃশ্য পৈতে,ক্রুশ,হিজাব এর ভিড়ে রাস্তা খুঁজে আমাদের বুকে গিয়ে বিঁধে থাকুক আজীবন।দল,মত,প্রতীক, প্রতিকুর,মিডিয়ার সুর সব পাল্টে গেলেও খুনি ধর্ষক parasite দের দিকে আঙুল তুলে নির্বিকারে মার খেয়ে যাওয়া ছেলেটি যেন প্রতিটি যুগে ফিরে ফিরে আসে ।ছেলের সৎকার করে এসে মিছিলে পা মেলানো বাবা,wheelchair এর যুবক,জমি বন্ধক রেখে পড়তে আসা রুগ্ন প্রান্তিক মেয়েটি চিরদিন যেন এই বিশ্বাসটুকু জাগিয়ে রাখে যে এই দেশে গণতন্ত্র এখনো পঞ্চতন্ত্রের মত নিছক লোককথা হয়ে যায়নি , ।
সর্বোপরি,খুনির সমর্থক খুনি'ই হয় , আমরা যেন আমাদের আশেপাশের খুনিদের চিনতে ভুল না করি ।














