আর্যদের উৎস ও ভারতীয় পূর্বপুরুষদের সন্ধানে
বিশ্বসভ্যতার ইতিহাসে আমাদের উপমহাদেশীয় সিন্ধু সভ্যতা সবচাইতে প্রাচীন। আনুমানিক ৭০০০ বছরের এই পুরোনো সভ্যতা কারা গড়ে তুলেছিল সে নিয়ে আছে নানান গবেষণা। সাম্প্রতিক জেনেটিক্যাল গবেষণায় উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সিন্ধুতে বসবাসকারী দ্রাবিড় জনগোষ্ঠীর সঙ্গে পরবর্তীতে মিলন ঘটেছে বহু সম্প্রদায়ের। এর মধ্যে আর্যদের প্রভাব সবচেয়ে বেশি। আর্যরা বহিরাগত নাকি ভারতই তাদের আদিনিবাস; সে নিয়ে বিস্তর তর্কাতর্কি ঘটে চলেছে। তবে সব মিলিয়েই আমরা বর্তমানে সংকর জাতিতে পরিণত হয়েছি।













