পূর্বপরিকল্পনা মাফিকই শহরের ৮২ নম্বর ওয়ার্ড থেকে ভোটে লড়বেন কলকাতা পুরনিগমের নবনিযুক্ত মেয়র ফিরহাদ হাকিম৷ শনিবার দুপুরে কলকাতা পুরচেয়ারপার্সন মালা রায়ের কাছে এসে নিজের পদত্যাগ পত্র জমা দেন ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রণব বিশ্বাস৷ বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই তিনি দায়িত্ব থেকে অব্যহতি চেয়েছিলেন৷ সেই মত তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় দল।













