লতা মঙ্গেশকর বাড়ি ফিরলেন
New Post has been published on https://sentoornetwork.com/lata-mongeskar-come-back-home-from-hospital/
লতা মঙ্গেশকর বাড়ি ফিরলেন
নিজস্ব প্রতিনিধি: প্রায় মাসখানেক আগে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। জানা গিয়েছিল তাঁর নিউমোনিয়া ধরা পড়েছে। বলতে গেলে যমে-মানুষে টানাটানি চলে। দেশ জুড়ে তাঁর অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। প্রত্যেকেই লতার সুস্বাস্থ্যের কামনা করে। রবিবার লতা মঙ্গেশকর টুইট করে বলেন, নমস্কার। ২৮ দিন আমি ছিলাম ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। আমার নিউমোনিয়া ধরা পড়েছিল। সেরে যাওয়ার পর সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরার পরামর্শ দেন ডাক্তারেরা। মা-বাবার আশীর্বাদ ছিল তাই বাড়ি ফিরলাম। সঙ্গে টুইট-বার্তায় প্রতিটি অনুরাগীকে ধন্যবাদ জানাতে ভোলেননি। তিনি বলেছেন, প্রত্যেকের শুভেচ্ছা আর প্রার্থনার শুভ ফল আমি পেয়েছি। সকলকে আমার কৃতজ্ঞতা জানাই। প্রতিটি ডাক্তার এবং নার্সকেও ধন্যবাদ জানাই।













