গ়জ়ল গাইতে গেলে উস্তাদ মেহেদী হসান সাহিবকে না শুনে উপায় নেই৷ উনি নিজেই একটি প্রতিষ্ঠান৷ ধ্রুপদের নিবীড় তালিম সত্ত্বেও গ়জ়ল পরিবেশনার প্রচলিত ঢংকে সম্পূর্ণ নতুন ভাবে প্রয়োগ করে উনি দৃষ্টান্ত স্হাপণ করে গেছেন যা আজ প্রায় সবাই অনুসরণ করেন৷ ওনার গায়কী গভীরতা নতুন নতুন রূপে ধরা দেয় বারবার, রবীন্দ্রসংগীতের মতই যত বয়স বাড়বে তত অতলে তলিয়ে যেতে হয় যেন৷ ওনার জীবন সংগ্রামের কথাও আমাদের অজানা নয়৷ দেশভাগ কীভাবে ওনার ওয়ালিদ ও পরিবারের বিপর্যয় ডেকে এনেছিল এবং কীভাবে উনি হয়ে ওঠেন পাকিস্তানের আইকন সে সব কাহিনী বারবার প্রমাণ করে there is no shortcut এবং struggle ছাড়া কেউ বড় হন না৷ গ়জ়ল কোন গুরুর কাছে আমার শেখা হয়নি কিন্তু আমার মত অনেকেই মেহেদী সাহাব কে গুরু বা উস্তাদ মানি৷ আজ ১৮ই জুলাই, শহেনশাহ্ -এ-গজ়ল মেহেদী হসান সাহিবের জন্মদিবস৷ ছবিতে ওনার সাথে আমার রবীন্দ্রসংগীতের গুরু মায়াদি ছাড়াও রয়েছেন চিন্ময় চট্টোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্য্য, আরতী মুখোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত, শোভা গুর্ত্তু প্রমুখ৷ সম্ভবত এটি HMV স্টুডিওর ছবি, যেহেতু মায়াদি HMVর trainer ছিলেন এবং ছবিটি দিদির ব্যাক্তিগত এলবামে ছিল৷ প্রসঙ্গত জানিয়ে রাখি মায়াদি নিজে খুব ভাল গ়জ়ল গাইতেন, আমি আকাশবাণী সঙ্গীত প্রতিযোগিতায় সাক্ষর রাখার খবরে খুবই খুশী হয়ে বলেছিলেন তাহলে একদিন শুনতে হবে৷ কিন্তু দুর্ভাগ্য সে সুযোগ আর হয়নি৷ সকল গুণীজনকে আমার প্রণাম৷ #mehdihassan #mehdihassansahab #ustadmehdihassan #ghazalkiduniyaa #mayasen #aratimukherjee #chinmaychattopadhyay #pintubhattacharya #shobhagurtu #banasreesengupta #blackandwhitephotography #shahenshaheghazal #rekhta #urdupoetry #urduadab #urduzaban #urdutehzeeb #ghazallovers #sheroshayari #ghazals_corner_official #urdughazal #legends (at Kolkata) https://www.instagram.com/p/CRdYr7elszN/?utm_medium=tumblr