দুর্ভোগ কাটাতে পদবি পাল্টালেন রাহুল!
New Post has been published on https://sentoornetwork.com/name-sake-rahul-in-trouble/
দুর্ভোগ কাটাতে পদবি পাল্টালেন রাহুল!
নিজস্ব প্রতিনিধি : কপালে ভোগান্তি থাকলে কেউ রক্ষা করতে পারবে না। ইন্দোরবাসী রাহুলের অবস্থা সত্যি শোচনীয়। ব্যাঙ্ক থেকে লোন নেওয়া তো দূরে থাক নিজের নামে একটা সিম কার্ড অব্দি তার কপালে জোটেনি। কারণ তাঁর পুরো নাম রাহুল গান্ধী।
কংগ্রেস লিডার রাহুল গান্ধির নামের সঙ্গে মধ্যপ্রদেশের ইন্দোরের অখন্ড নগরবাসী রাহুলের নামের এতোটাই মিল যে কেউ তাকে বিশ্বাস করতে পারছিল না, আর তাই এতো ভোগান্তি। একবার একটি ব্যাঙ্কে লোনের জন্য ফোন করে নিজের নাম রাহুল গান্ধি বলাতে অপর দিকের ব্যক্তি জানতে চেয়েছিল যে দিল্লি থেকে রাহুল গান্ধি কবে ইন্দোরে চলে এলেন এবং অট্টহাসির পর ফোন কেটে দিয়েছিল।
ইন্দোরের রাহুলের কাছে “গান্ধি” পদবিটি এতটাই বিভীষিকার কারণ হয়ে উঠেছিল যে শেষমেশ পদবিটিও বদলাতে পেছপা হননি তিনি। বাধ্য হয়ে গান্ধির পরিবর্তে নিজের পদবি রাখেন মালভিয়া যাতে অন্তত নিজের নামে একটি ড্রাইভিং লাইসেন্স পান।