#blackdayforindia #CAA #NirbhikUttor দেশজুড়ে বিতর্কের মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করল কেন্দ্রীয় সরকার। গেজেট সূচনা মারফত স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ১০ তারিখ থেকে এই আইন দেশময় চালু হয়ে গেল। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে ধর্মীয় উৎপীড়নের শিকার হওয়া অমুসলিম সংখ্যালঘু শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাবেন। এঁরা হলেন হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টান শরণার্থী। ৩১ ডিসেম্বর, ২০১৪ পর্যন্ত যাঁরা ভারতে এসেছেন তাঁরা ৫ বছর এ দেশে থাকলেই নাগরিকত্বের আবেদন করতে পারবেন। https://www.instagram.com/p/B7KZpzjgTwu/?igshid=1u8md7bme8odh