কোষ্ঠকাঠিন্য: কারণ, লক্ষণ ও ঘরোয়া সমাধান
কোষ্ঠকাঠিন্য কি ?
কোষ্ঠকাঠিন্য হলো এমন একটি অবস্থা, যেখানে মলত্যাগে সমস্যা হয় বা স্বাভাবিকের তুলনায় কম হয়। সাধারণত সপ্তাহে তিনবারের কম মলত্যাগ হলে তাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়।
কোষ্ঠকাঠিন্যের কারণ
কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণগুলো হলোঃ
কম পানি পান করা
আঁশযুক্ত খাবার কম খাওয়া
দীর্ঘক্ষণ বসে থাকা (শারীরিক পরিশ্রম কম)
অতিরিক্ত ফাস্টফুড খাওয়া
মানসিক চাপ ও দুশ্চিন্তা
কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
লক্ষণ
কোষ্ঠকাঠিন্য হলে সাধারণত যে লক্ষণগুলো দেখা যায়ঃ
শক্ত মলমলত্যাগে কষ্ট
পেট ফাঁপা বা ব্যথা
বারবার মলত্যাগের চাপ অনুভব করা
সম্পূর্ণ পরিষ্কার না হওয়ার অনুভূতি
ঘরোয়া সমাধান
কোষ্ঠকাঠিন্য দূর করতে নিচের সহজ উপায়গুলো অনুসরণ করতে পারেনঃ
প্রতিদিন ৮–১০ গ্লাস পানি পান করুন
আঁশযুক্ত খাবার (শাকসবজি, ফল, ডাল) বেশি খান
নিয়মিত ব্যায়াম করুন
সকালে খালি পেটে গরম পানি পান করুন
ইসবগুলের ভুষি খেতে পারেন
অতিরিক্ত চা-কফি এড়িয়ে চলুন
কোন খাবারগুলো উপকারী?পেঁপে,কলা,আপেল,ওটস,সবুজ শাকসবজি,
যেগুলো এড়িয়ে চলবেন
ফাস্টফুড
অতিরিক্ত তেলযুক্ত খাবার
কোমল পানীয়
বেশি মাংসজাত খাবার
কখন ডাক্তারের কাছে যাবেন?
যদি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকে বা রক্তপাত, তীব্র ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।শেষ কথা কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা হলেও অবহেলা করা উচিত নয়। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত জীবনযাপন করলে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
বিস্তারিত পড়ুন https://www.ordinaryhealthservice.com/2024/05/Kosthokathinno-dur-korar-ghoroa-upay.html














