#throwback2009 #throwbackmemories #throwbackphotos #throwbacktogoodtimes : তো কক্সবাজারে "আর ভাল্লাগতেসে না ঢাকা শহরে"মূলক ঝটিকা সফরের দ্বিতীয় দিনের প্রথম প্রহরে মানে মাঝরাতে বিচের লাউঞ্জ চেয়ারে শুয়ে দেয়া শান্তির ঘুমটা @dipannitakundu ভাঙায়ে আমাকে ঘরে নিয়ে যাওয়ার পরে ল্রায় ভোরবেলায় আসা ঘুমটার আবার দফারফা হইল সকাল ৮টায় আম্মাজানের কলে। তার বক্তব্য, কক্সবাজার বেড়াতে গিয়ে কেউ সকালে ঘুমায়????? অলরেডি ঘুমের গুষ্টি উদ্ধার হওয়ায় আমরা উঠে ফ্রেশ হয়ে বিচে গিয়ে দেখি পাবলিক দিয়ে ভরা, কক্সবাজারে বেড়াতে গিয়ে আসলেই কেউ সকালে ঘুমায় না 😮 তো সকালের মেঘ মেঘ আলোটা বেশ পছন্দ হওয়ায় কুণ্ডু ম্যাডামের হাতে ক্যামেরা ধরায়ে ফ্রেম ঠিক করে দিয়ে নিজে ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখা যাচ্ছে, প্রেম-ট্রেম ঠিক করে দিলে কুণ্ডু বেশ ভালোই ছবি তোলে। নিজেই শখ করে আমাদের দুই আর দুই চারখান পায়ের ছবি তুললো, বেশ ভালোই। এরপর আশেপাশে হালকা ফটোসেশান করে আমরা নাস্তার ব্যাপারটা চুকায়ে কক্সবাজার সফরে তৎকালে অবশ্যদর্শনীয় স্পট শহরের সবচেয়ে বড় ক্যাংটা পরিদর্শনে যাই। সেখানে আমাদের ডজনখানেক ছবি তুলে দিয়ে একজন "গাইড" প্রায় শুকায়ে যাওয়া পকেট থেকে আরো দুয়েকশ' টাকা বের করে নেয়। এরপর এই দুঃখে আমরা ভরদুপুরে আবার লাইট হাউজ এলাকায় গিয়ে বাতিঘরের ছাদে ওঠার জন্য যাবতীয় চেষ্টাচরিত্র করে ফেইল মেরে বাতিঘরের ঠ্যাংয়ের সাথেই ছালকা ফটোসেশান করে আবার হোটেলের দিকে রওনা হই। টিলা থেকে নেমে আসার সময় আমাদের একটা পরিবারের সাথে দেখা হয় যারা আমার ক্যামেরা দিয়ে তাদের ছবি তুলে দেয়ার অনুরোধ করে। তাদের ছবি আমি তাদের হাতে দিতে পারব না জানালে তারা বলে, ছবি দিয়ে হবে না, শুধু তুললেই হবে। ছবেটা তোলার পরে আসলেই তারা সাথে সাথেই চলে যাচ্ছিলো, আমি আবার ডেকে তাদের ছবিটা দেখালে তারা খুশি খুশি মনে নিজেদের পথে চলে যায়। এরপর এই সফরে তেমন হাইলাইট কিছু ঘটে নাই অবশ্য। ফেরার পথে এক ডোবায় কচুরিপানা ফুল দেখে আমি বাচ্চাকালের অভ্যাসমতো প্রায় ডোবায় নেমে গিয়ে কচুরিপানার কিছু ফুল তুলে আনি, এই সময় কুন্ডু একটা বেশ সুন্দর ছবি তুলে আমার। হোটেলের ছাদে উঠে আবার ফটোসেশান চালাই (এই ছাদটা নাই এখন, পুরাটায় স্টাফ কোয়ার্টার বানায়ে ফেলসে 🤦♀️), তারপর ফ্রেশ হয়ে বিকালে মারমেইড ক্যাফেতে (ও হ্যাঁ, এই মারমেইড ক্যাফেটাও কিন্তু নাই এখন) ঢুকে সারা বিকাল-সন্ধ্যা বসে বাতাস খেয়ে সন্ধ্যার সময় রাতের খাবার খেয়ে রাত ৮টায় ঢাকার বাসে উঠি। আমার তৎকালীন যাবতীয় ঝটিকা সফরের সফরসঙ্গী দ্বীপান্বিতা কুন্ডুর সম্ভবতঃ আজকেই জন্মদিন (অয় নোটিফিকেশান অফ করে রাখসে, আমার মতোই 😅) পয়দা দিবস মুবারাক, কুণ্ডু ❤ https://www.instagram.com/p/CSuMbpwl-HF/?utm_medium=tumblr