’তুফান’ শব্দটি এলো কীভাবে ? বাঙালী চায়ের কাপে তুফান তুলতে ওস্তাদ । এ 'তুফান' শব্দটি পূর্ব ও পশ্চিম দুই গোলার্ধেই রয়েছে । আধুনিক ইঙরেজিতে এটি 'Typhoon', আর অ্যাঙলো স্যাক্সনে 'Typhon' । ফরাসিরা বলে 'তিফূ', পর্তুগিজে ‘তুফাও’ অন্যদিকে চীনে ‘তাইফাং’ মানে বড় ধরনের ঝড় । চিনা ভাষায় ‘তাই’ মানে বড় আর ‘ফাং’ মানে ঝড় ।জাপানিরাও সাগরে ওঠা ঝড়কে বলে ‘তাইফুন’ । আরবিতে একে বলা হয় ‘তুফান’ ।আরব বণিকরা এক সময় বাণিজ্যের জন্য চীন পর্যন্ত যেতো । দক্ষিণ চীন সাগরের উপকূল থেকে সম্ভবত আরবের বণিকরা আর নাবিকরা চীনা ‘তাইফাং’ ও জাপানি ‘তাইফুন’ শব্দ নিয়ে আসে এবং নিজেদের ভাষায় এটিকে স্হান দেয় ‘তুফান’ হিসেবে । এই তুফানি পরে ভারতে এসেছে । তুফানের দাপটে বাংলা থেকে প্রায় হটে গেছে ঝঞ্ঝা, ঝটিকা বা বাত্যা । ‘ঝড় ’ শব্দটি অবশ্য তুফানের সঙ্গে যুদ্ধ করে কোনো রকমে টিকে আছে । অনেক সময় আমরা নদীতে বান এলে বরি যে ‘নদীতে তুফান ডেকেছে’ ।












