অরুণিমা একটি নাম নয়
শফিউল বারী রাসেল
সামনে এক বিশাল সুমুদ্দুর
যায় না পাওয়া তার সীমা,
তারও চেয়ে মেধাবী খুব
আমাদের অরুণিমা।
ওই যে দূরে শ্যামল গাঁয়ের
সোদা মাটির গন্ধেতে,
চাঙ্গর তোলা ধুসর মাঠে
আবেগ দোলে সন্ধ্যেতে।
শ্রীমুখে সেই আবেগ মেখে
তিনি হন দেবী সীতা,
ভাবের ঘোড়া ছুটিয়ে সে
যা লিখেন হয় কবিতা।
ওই যে দেখছো উঁচু উঁচু
কংক্রিটের অট্টালিকা,
তারও চেয়ে আরো উঁচু
তার মনেরই মল্লিকা।
সেই মল্লিকাই হয়ে ওঠে
নববধূর নাকের নথ,
ছন্দ মাত্রার কারিশমায় সে
গড়েন শব্দের ইমারত।
অরুণিমা একটি নাম নয়
নান্দনিকতার চিহ্ন,
আকাশ-মাটি সাগর নদী
হয়ে যায় এক অভিন্ন।
তার সম্মানে বাতাস নাঁচে
উড়ায় কৃষ্ণ কালো চুল,
প্রকৃতি সাজে অপরূপ
মেঘ হয়ে যায় শরৎ ফুল।
তার শরীরে শরীর রেখে
জ্যোৎস্না ঝড়ায় রাতের চাঁদ,
তার চোখেতে দু'চোখে রেখে
সূর্যেরই তাপ হয় বরবাদ।
শিরা উপশিরাতে তার
লুকিয়ে রয় পৃথিবী,
তাইতো তিনি আপাদমস্তক
প্রতিশ্রুতিশীল কবি।
(উৎসর্গ: কবি ও লেখিকা #অরুণিমা_নীরা)











