কলকাতা সহ রাজ্যের পুরসভা ও দেশের ৭৫টি জেলায় লকডাউন
New Post has been published on https://sentoornetwork.com/lockdown-in-koalakat-and-75-districts/
কলকাতা সহ রাজ্যের পুরসভা ও দেশের ৭৫টি জেলায় লকডাউন
বিশেষ সংবাদদাতা : করোনা ভাইরাসকে রুখতে কলকাতা সহ রাজ্যের সব পুরসভায় ৩১ মার্চ পর্যন্ত লকডাউন করার সিদ্ধান্ত নিল রাজ্য। আজ নবান্নে এই সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রের নির্দেশে সম্মতি জানিয়ে। বিকালে এ নিয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হবে। এদিন দিল্লি থেকে রাজ্যের মুখ্যসচিবকে জানানো হয় সোমবার থেকে দেশের ৭৫টি জেলায় লকডাউন ঘোষণা করা হবে। তার মধ্যে কলকাতা রয়েছে। সে বিষয়ে রাজ্যের সহযোগিতা চাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই সিদ্ধান্তে সায় দিয়ে রাজ্যের সব পুরসভা এলাকায় লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত নেন।
ঠিক হয়েছে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন সময়ের মধ্যে এক বার পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। অত্যাবশ্যকীয় সামগ্রী ছাড়া সব বন্ধ থাকবে। সোমবার বিকেলের মধ্যে মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে নিতে পারবে। সেই জন্য বিকাল থেকে লকডাউন শুরু হবে।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে জনতা কার্ফু ঘোষণা করেন তাতে আপামর মানুষের অভূতপূর্ব সাড়া মিলেছে। এই রোগ সংক্রমণের প্রতিরোধে জনগণের উৎসাহ দেখে কেন্দ্র লকডাউনের পথে এগোয়।