প্লাস্টিক নয়, বাঁশের বোতল
New Post has been published on https://sentoornetwork.com/assamese-ex-iit-student-invents-bamboo-bottle/
প্লাস্টিক নয়, বাঁশের বোতল
বিশেষ প্রতিনিধি: এই মুহূর্তে সারা বিশ্বে পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিক বর্জনই হল মূল কথা। এমনকী তিমির মৃত্যুর কারণও প্লাস্টিক। মৃত গরুর পেট থেকেও পাওয়া গেছে প্লাস্টিক। খাওয়ার মধ্যে দিয়েও আমাদের উদরস্থ হচ্ছে প্লাস্টিক। সমুদ্র-নদীতে জমছে টন টন প্লাস্টিক। মাছ এবং সামুদ্রিক জীবজগৎও নষ্ট হয়ে যাচ্ছে। অতএব প্লাস্টিকই হল প্রধান শত্রু। প্লাস্টিকের বদলি নানারকম বোতল পাওয়া যাচ্ছে। তবে এরই মধ্যে আমাদের আশার কথা শুনিয়েছেন আইআইটি প্রাক্তনী ধৃতিমান বোরা। তিনি বর্তমানে অসমের এক উদ্যোগপতি। ধৃতিমান তৈরি করেছেন বাঁশের বোতল। ব্যাকটিরিয়া মুক্ত। প্রচণ্ড গরমেও জল ঠান্ডা থাকবে। বাঁশের বোতলটি বহন করাও সুবিধা। তাই সহজেই নিয়ে ঘোরাঘুরি করা যাবে। পরিষ্কার করাও সুবিধাজনক। দু’সপ্তাহ অন্তর ব্রাশ দিয়ে ধুয়ে নিলেই হল। বোতলের মুখ বন্ধ কর্কের ছিপিতে। বাঁশের বোতলে জল থাকবে একদম ব্যবহারের উপযোগী। বোতলের দামও হাতের নাগালে। ৪০০ থেকে ৭৫০ টাকা।













