দ্য পিপল ডেস্কঃ কেরালা ব্লাস্টার্স ছেড়ে অ্যাটলিকো ডি কোলকাতা-তে যাচ্ছেন সান্দেশ ঝিঙ্গন? ২০১৯ এএফসি এশিয়ান কাপে ব্লু টাইগার্সদের ডিফেন্সের ‘দ্য ওয়াল’ হয়ে দাঁড়িয়েছিল ঝিঙ্গন। গ্রুপ লিগের শেষ ম্যাচ বাহারিনের বিপক্ষে অসাধারন ডিফেন্স করে সবার মন জয় করে নেন তিনি। অবশ্য অন্তিম মুহুর্তে পেনাল্টিতে গোল হজম করে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় ভারত। ঝিঙ্গনের নজরকাড়া ডিফেন্স বহু বিদেশি ক্লাবের চোখে পড়েছে। এমনকি কাতার লিগের আল গারফা এসসি দলে খেলার প্রস্তাবও পেয়েছিলেন কেরোলিয়ান তারকা। তবে সেই প্রস্তাব নাকজ করে দেন ভারতীয় ডিফেন্ডার।












