বন্দি - আলাপ
বছর পাঁচেক পরে, লিখছি আমি এক নতুন কাব্য।তোমার-আমার কাহিনী,অনেক যেন মৌমাছি—চলেছি ঠেলে অনেক দূরে,বছর বছর মুখ্য দুয়ারে। ধার কমেছে আমার অনেক,দোয়াত আমার গেছে শুকিয়ে।চেয়েছি তোমায় মধ্য-মিলনে,চেয়েছি শুধু বন্দি শিহরণে। পেয়েছি শুনতে উলুর ধ্বনি,গেয়েছি আমি ভাটিয়ালি স্বরে।বিদায় তোমার অনিবার্য হলো—রেডিও শুধু বলে উঠলো, “তুই পোড়ালে—পুড়তে রাজিবারে, আর কত বাহারে!” বন্দি তুমি, বন্দি আমি,স্বপ্নে মিলন…












