প্রশাসন না বললেও বিরোধী দল কাশ্মীর যাবেই
New Post has been published on https://sentoornetwork.com/opposition-team-going-to-kashmir/
প্রশাসন না বললেও বিরোধী দল কাশ্মীর যাবেই
বিশেষ সংবাদদাতা : কাশ্মীর নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতের রাস্তায় যেতে চাইছে কংগ্রেস? প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির নেতৃত্বে কয়েকটি বিরোধী দলের প্রতিনিধিরা আজ শ্রীনগর যাবেন। তাঁদের যুক্তি কাশ্মীরের মানুষ কেমন আছেন দেখতে যাবেন। প্রশাসন বলেছে, এখন আসবেন না। ধীরে ধীরে স্বাভাবিক করে তোলার যে চেষ্টা চলছে তা বিঘ্নিত হবে। শান্তিশৃঙ্খলা নষ্ট হবে। প্রশাসন কর্তৃপক্ষ প্রতিনিধি দলকে শ্রীনগর এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাতে পারে। এর আগে কংগ্রেসের গুলাম নবি আজাদকে দু বার ফেরত পাঠিয়েছে প্রশাসন। সিপিএমের সীতারাম ইয়েচুরিও ঢুকতে পারেননি। তাহলে কেন বিরোধী দল যেতে চাইছে? কাশ্মীরকে ইস্যু করে কেন্দ্রকে চাপে রাখতে চায় কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে, এটাকে রাজনৈতিক ইস্যু করে মোদি অমিতের পালে হাওয়া কাড়তে চায় তাঁরা। কাশ্মীর নিয়ে দেশের ভাবাবেগ মোদির পক্ষে। বৃহস্পতিবার ডিএমকের ডাকে যন্তরমন্তরে কাশ্মীরে আটক নেতাদের মুক্তির দাবিতে ধর্না বিক্ষোভ করে ছয় দলের নেতারা। গতকাল রাজ্যসভার কংগ্রেস দলনেতা গুলাম নবি আজাদের নেতৃত্বে সংসদ ভবনে এক বৈঠকে কাশ্মীর যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়। আজাদ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বৈঠকে ঠিক হয়, শ্রীনগর থেকে তাঁদের ফিরে আসতে হলেও একটা শোরগোল তোলা দরকার আছে বলে মনে করেন অনেকে। তৃণমূল, আরজেডি, ডিএমকে, সিপিএম, সিপিআই, এনসিপি প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনেকে বলেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল সতপাল মালিক রাহুল গান্ধিকে শ্রীনগর যাওয়ার আমন্ত্রণ জানিয়ে ছিলেন। এখন যেতে না দিলে পাল্টা চাপে ফেলে যাবে। রাহুলের নেতৃত্বে এই দল যাবে। দলে কংগ্রেসর চারজন ছাড়া বাকি দল থেকে একজন যাবেন। তৃণমূলের দিনেশ ত্রিবেদী যাবেন, বামেদের পক্ষে সীতারাম, ডি রাজা যাবেন। জম্মু কাশ্মীরের প্রশাসনের তরফে টুইটারে জানানো হয়েছে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীরা হিংসা ছড়াতে পারে। শান্তি নষ্ট করতে পারে দুষ্কৃতীরা। সেই জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই অবস্থায় শ্রীনগরে গেলে পরিস্থিতি বিগড়ে যেতে পারে। স্বাভাবিক করার পথে ব্যাঘাত ঘটতে পারে। তাই এখন না আসাই শ্রেয়।











