#throwback2015 #srilankadiaries #srilankatravel #srilanka2015 #srilanka #alandlikenoother #throwbackmemories #throwbackphotos বেশি না, মাত্র ছয়টা বছর আগে এই দিন সকালবেলায় ঘুমটা ভাঙলো বিশাল এক ফটফট ফটফট ফটফট শব্দ শুনে, আর চোখটা খুলেই সামনে পর্দার ওই পাড়ে দেখি নিঃসীম মহাসমুদ্র। চোখ খুলেই শব্দ-টব্দ ভুলে কিংকর্তব্যবিমূঢ় হয়ে তাকায়ে থাকলাম কিছুক্ষণ পর্দার ভেতর থেকেই। ❤️❤️❤️❤️❤️ তারপর পর্দাটা সরানোর জন্য বিছানা থেকে নামতেই দেখি ফটফট শব্দের উৎসখানা, একটা হেলিকপ্টার, যা খুবই বিপজ্জনকভাবে নাকটা মাটির দিকে ঝুঁকায়ে দিয়ে আকাশে ওড়ার জন্য মাটি ছাড়ছে। হেলিকপ্টারের ওই নাক ঝুলায়ে ওড়ার চেষ্টা দেখে আমি তো ভাবলাম এই বুঝি নাকে ঘষা খেয়ে সবশুদ্ধু হুমড়ি খেয়ে পড়লো বুঝি!!!!! কিন্তু ভালোয় ভালোয় উড়ে গেল বাহনটা। ওর ওড়ার নমুনা দেখে আতঙ্কের চোটে ছবিও তুলতে পারি নাই আর 🥴 এখনও ১১ মে দিনটা আসলে আমার সব ভেঙেচুরে সিংহল দ্বীপে দৌড় দিতে ইচ্ছা করে, আর পরবর্তী চার-পাঁচটা দিন আমি পাগল থাকি 🙈🙉🙊 (at Bentota, Sri Lanka) https://www.instagram.com/p/COwHMQjsdXM/?igshid=vp00z3e63yzt