#RupamIslam #FossilsForce #fossils #BanglaRock #NirbhikUttor #EXCLUSIVE হু হু করে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার পাশাপাশি বেড়ে চলেছে তার অপব্যবহার. এক বিরাট সংখ্যক মানুষ, বর্তমানে, খবর থেকে বিনোদন, প্রেম থেকে রান্নার টিপস সবই হাতড়ে খুঁজে নিচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে. হাস্যরস পরিবেশন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তি বা পেজকে রাতারাতি বানিয়েছে ষ্টার কারণ আজকের এই রুদ্ধশ্বাস লাইফস্টাইলে, একটু হাসতে পারলে মানুষ যেন অনেকটা বাড়তি অক্সিজেন পায়! এই হাস্যরস পরিবেশনের ক্ষেত্রে meme-র একটা বড় ভূমিকা রয়েছে অবশ্যই! কিন্তু কোথায় হাস্যরস বিকৃত হয়ে অশালীন হয়ে ওঠে তা বোঝার প্রয়োজনীয়তা অনস্বীকার্য! নির্ভীক উত্তর এর তরফে এর আগেও আমরা বিভিন্ন এমন ট্রোলের বিরুদ্ধে স্বরব হয়েছি. পরিপ্রেক্ষিতে কখনো সরেছে সেই বিতর্কিত পোস্ট, আবার কখনও গ্রেপ্তার হয়েছে পেজ অ্যাডমিন. কিন্তু পাল্টায়নি কিছুই ! ছবিতে যে বিকৃত ট্রোল টি দেখতে পাচ্ছেন সেখানে একটি ভগবান শিব ও সংগীত শিল্পী রূপম ইসলামের কথোপকথন তুলে ধরা হয়েছে! রূপম ইসলাম একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীতশিল্পী হওয়ার পাশাপাশি একজন বৈপ্লবিক সাহিত্যিক এবং তিনি তার স্ত্রী রূপসা দেবী ও তাদের ফ্যান ক্লাব ও বাংলা রক ম্যাগাজিনের সদস্যরা মিলে বহু সামাজিক কাজ করে থাকেন. তার গান বা গানের কথা কারোর খারাপ লাগতেই পারে, সেটা শ্রোতার ব্যক্তিগত বিষয় কিন্তু তার মানে এই নয় যে এমন একজন মানুষকে সোশ্যাল মিডিয়ায় অশ্রাব্য ভাষায় কটূক্তি করতে হবে! অনেকেই হয়তো বলবেন পোস্টটিতে "এমন কি খারাপ আছে?"! কিন্তু একটু সময় নিয়ে একবার ভাবুন তো! যে আপত্তিকর শব্ধতি ব্যবহার করা হয়েছে, তার অর্থ টা কি? বুঝলে বুঝবেন, এখানে ঘুরিয়ে আসলে আক্রান্ত হলেন রূপম ইসলামের পরলোকগত পিতা-মাতা. সত্যিই কি এতটা প্রয়োজন স্রেফ একটু হাস্যরস পরিবেশনের জন্য? এবং পাশাপাশি খেয়াল করুন কটূক্তি করানো হচ্ছে ছবিটিতে যাঁকে দিয়ে, তিনি কে? তিনি একজন হিন্দু দেবতা. সুতরাং এক মুসলিম শিল্পী ও এক হিন্দু দেবতা দুজনকে নিয়েই তৈরী এই জঘন্যতর পোস্ট এর সত্যিই কি কোন যৌক্তিকতা আছে? এই ধরণের পোস্ট দেখলেই আপত্তি জানান, রিপোর্ট করুন. আমরা বিষয়টি নিয়ে দ্বারস্থ হচ্ছি কলকাতা পুলিশের!