ঋভু, যার শাব্দিক অর্থ দেবতা। . . . . চুপচাপ শুয়ে আছে সে । অন্ধকারে । একটু দূরে সঙ্গী দুজনের মৃতদেহ পড়ে আছে , সারা পৃথিবীর কাছে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় নি , তাই কষ্ট হলেও সঙ্গীদের মৃতদেহ সাথে করে নিয়ে এসেছে । . . . . জায়গাটা অন্ধকার , নিরাপদ । গত দু'দিন হলাে আশপাশে কোন মানুষের সাড়া শব্দ মেলে নি । আপাতত এই জায়গাটাই তার ঠিকানা , অন্তত যততদিন সে সুস্থ না হয় । শরীর প্রায় পুরােটা ঝলসে গেছে , মুখ নাড়াতেও কষ্ট হচ্ছে তার । . . . যে তিনজনকে শাস্তি দেয়া দরকার ছিল তারা তাদের প্রাপ্য শাস্তি পেয়ে গেছে । তবে এতে তার মনের ক্ষোভ মেটে নি , বরং বেড়ে গেছে আরাে । মাথার ভেতর নানা রকম আলােড়ন হচ্ছে , সব কিছু ভেঙে গুড়িয়ে ফেলার ইচ্ছেয় হাতের মুঠো শক্ত হয়ে যাচ্ছে একটু পরপর , তবে এখনই সময় হয় নি । . . . বৃদ্ধ বিজ্ঞানী ধারনাও করতে পারেন নি তিনি কী ধরনের মহাবিপদ তৈরি করে রেখে গেছেন , স্মৃতিশক্তি মুছে ফেলতে পারলেও বাকি অনেক ক্ষেত্রে সে এখন সাধারন মানুষের চেয়ে অনেক এগিয়ে , এরমধ্যে একটি হচ্ছে তার শারীরিক শক্তি , দ্বিতীয়টি হচ্ছে বুদ্ধি । . . . . কেও কি পারবে তাকে আটকাতে....? #bookrecommendations #bookshelf #book #bookphotography #bookmarks #bookphotoshoot #booklover #bookreview #bookstagrambd #read #readeveryday #reader #readerlife #life #love #peace_of_mind #time #writter #blogger #lightroom #snapseed #shoriful_hasan #world https://www.instagram.com/p/CQ-8b_6JFrB/?utm_medium=tumblr










